ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,  ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ১ ও আহত ৪ শেখ হাসিনার ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই: সালাহউদ্দিন আহমদ পুলিশ প্রশাসনে রদবদল: সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ ১০ ঘণ্টার বৈঠকে চূড়ান্ত পোশাকশ্রমিকদের বেতন, কোন গ্রেডে কত বাড়ল? দিনে মিছিলের পর রাতে বিএনপি নেতার বাড়িতে পুলিশের তাণ্ডব গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি, বাড়ছে শীতের আমেজ মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা, ফাঁস আন-ক্লাসিফায়েড তথ্য

নাটোরের ঔষধি গ্রামে ভেষজ চাষে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা


  • আপলোড সময় : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ সময় : ৬:১৮ পিএম

নাটোর প্রতিনিধি:

দেশের একমাত্র ঔষধি গ্রাম হিসেবে পরিচিত নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া এলাকার ভেষজ উদ্ভিদ চাষিদের দক্ষতা উন্নয়ন, নিরাপদ উৎপাদন এবং আধুনিক বাজারজাতকরণে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হাজার কোটি টাকার সম্ভাবনাময় এই ভেষজ খাতকে আরও সুসংগঠিত ও লাভজনক করতে স্থানীয় চাষিদের নানা দিকনির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নাটোর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।


উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার বলেন, নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নে দেশের মধ্যে সর্বাধিক পরিমাণে ভেষজ উদ্ভিদ উৎপাদিত হচ্ছে। এখানকার উৎপাদিত ভেষজ উদ্ভিদ ওষুধ, প্রসাধনী ও বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভেষজ উৎপাদনের এই অপার সম্ভাবনাকে আরও সম্প্রসারণ, বিপণন ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ উৎপাদন নিশ্চিত করা এবং চাষিদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিতে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ একযোগে কাজ করে যাবে বলে আশ্বাস দেন তিনি।


কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া এলাকার ৫০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশ নেওয়া চাষিরা আধুনিক চাষাবাদ ও ব্যবসা ব্যবস্থাপনার নানা বাস্তবসম্মত কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।


প্রশিক্ষণ কর্মশালায় দেশের অর্থনীতিতে ঔষধি উদ্ভিদ চাষের গুরুত্ব, নিরাপদ উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি এসএমই ঋণ প্রাপ্তির উপায়, ই-কমার্সের মাধ্যমে পণ্য বিপণন, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা এবং সমবায় সমিতি গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ঔষধ ও কসমেটিকস আইন, নিরাপদ খাদ্য আইন এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমসহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়।


উল্লেখ্য, দেশের একমাত্র ঔষধি গ্রাম হিসেবে পরিচিত নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া এলাকায় বছরে প্রায় ১৮ হাজার ৫০০ টন অ্যালোভেরা উৎপাদিত হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০০ কোটি টাকা। অ্যালোভেরার পাশাপাশি শিমুলমূল, অশ্বগন্ধাসহ বিভিন্ন প্রজাতির প্রায় দুই হাজার টন ভেষজ উদ্ভিদ এখানে উৎপাদিত হয়। সব মিলিয়ে এই অঞ্চলের ভেষজ পণ্যের বার্ষিক বাজারমূল্য অন্তত এক হাজার কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক প্রশিক্ষণ, নিরাপদ উৎপাদন পদ্ধতি এবং কার্যকর বাজারজাতকরণ ব্যবস্থার মাধ্যমে নাটোরের ঔষধি গ্রামের এই ভেষজ খাত দেশের কৃষি অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে স্থানীয় চাষিরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি দেশীয় ভেষজ পণ্যের চাহিদা পূরণেও নতুন মাত্রা যুক্ত হবে।


এ সম্পর্কিত আরো খবর