ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জের তাড়াশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৪:০১ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঘরগ্রামের গৌরীপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১ এপ্রিল) পবিত্র ঈদ-উল-ফিতরের পরের দিন গৌরীপুর মাঠে, গৌরীপুর গ্রামের এক ঝাঁক তরুন মেধাবীদের সংগঠন বিটপীর উদ্যোগে খেলাটি অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের বর্ষিয়ান লাঠিয়ালগণ অংশগ্রহণ করে খেলাটি প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ বাহাদুর আলী পলান, সাবেক সেক্রেটারি  মোঃ মহর আলী প্রামাণিক।


সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সাব্বির আহমেদ ও এম ছানোয়ার হোসেন সাজু। এছাড়া গৌরীপুর গ্রামের সম্মানীত মুরুব্বি হাজী মোঃ আবুল হোসেন, হাজী মোঃ রহিজ উদ্দিন, জনাব মোঃ রিয়াজ উদ্দিন, বৃপাঁচান গ্রামের জনাব মোঃ আব্দুর রশিদ প্রমুখ।


সারাদিন ব্যাপি অুনষ্ঠানে নানান খেলার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য লাঠিখেলা ছিলো মূল আকর্ষণ। বিভিন্ন আকর্ষণীয় পুরুস্কারে রাফেল ড্র ছিলো ভিষণ প্রাণবন্ত। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি, বেলকুচি শাখা, সিরাজগঞ্জের প্রিন্সিপাল অফিসার/ব্যবস্থাপক মোঃ আলহাজ উদ্দিন। দিন শেষে পুরুস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সফল পরিসমাপ্তি হয়।

আকাশজমিন/আরআর 





এ সম্পর্কিত আরো খবর