ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মাদারীপুরে মৎস্যচাষীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৮:৩৬ এএম

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে এক মৎসচাষীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। আর পিটিয়ে আহত করা হয় তার স্ত্রীকেও। স্ত্রী শঙ্কামুক্ত হলেও আশঙ্কাজনক অবস্থায় ইউনুস সরদারকে (৪৫) বরিশাল শের- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ইউনুস কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দিনচর গ্রামের মফেজ সরদারের ছেলে।

পুলিশ, আহতের স্বজন স্থানীয়রা জানায়, শুক্রবার ভোররাতে একদল দুর্বৃত্ত মৎসচাষী ইউনুস সরদারের বসতঘরের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। সময় বাড়িঘর তছনছ করে তারা। কুপিয়ে জখম করা হয় ইউনুসকে। বিচ্ছিন্ন করা হয় হাত। বাঁধা দিলে মৎসচাষীর স্ত্রীকে পিটিয়ে আহত করা করা হয়। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে ইউনুসকে উদ্ধার করে প্রথমে পাশের বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় বরিশাল শের- বাংলা মেডিকেল কলেজে।

কালকিনির সিডিখান ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আহত ইউনুসের চাচা সহিদ সরদার বলেন, ‘ইউনুস আমার বংশের ছেলে। তার বাড়ি আমার বাড়ির কাছাকাছি। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে। রাতেরবেলার ঘটনা হওয়ায় বিষয়টি এখনো পরিষ্কার বলা যাচ্ছে না।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ‘কে বা কারা এই হামলা চালিয়ে এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। আহতের চিকিৎসা হাসপাতালে চলছে। এলাকার আধিপত্য নাকি পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা তা তদন্তের পরে বলা যাবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর