ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মাদারীপুরে এক ডজন মামলার আসামি গ্রাম পুলিশ গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৫:৪৩ পিএম

মাদারীপুর প্রতিনিধি ॥

মাদারীপুরে অন্তত এক ডজন মামলার আসামি গ্রাম পুলিশ কামাল সরদারকে গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে কামাল সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সদর মডেল থানায় কামালকে হস্তান্তর করে ডিবি পুলিশের সদস্যরা। গ্রেফতার কামাল সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের মৃত কেরামত সরদারের ছেলে এবং ইউনিয়নের গ্রাম পুলিশের কর্মরত তিনি।

পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চাপাতলীতে অভিযান চালায় ডিবি পুলিশ। পরে নিজবাড়ি থেকে কামাল সরদারকে (৪০) গ্রেফতার করা হয়। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। মাদারীপুরের পৌরসভার থানতলীতে পুলিশ বাদী মারামারির মামলায় কামালকে গ্রেফতার দেখানো হয়েছে। স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় এলাকায় নানান অপকর্ম করে আসছিল অভিযুক্ত কামাল। তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ বিভাগসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দেয় বেশ কয়েকজন ভুক্তভোগী। গ্রাম পুলিশের ক্ষমতার দাপটে এমন ঘটনা একাধিকবার ঘটিয়ে বলে জানিয়েছেন একাধিক ভুক্তভোগী। কয়েকবার তাকে সতর্ক করা হলেও কোন প্রতিকার মিলছিল না।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, গ্রেফতার কামাল সরদারের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অন্তত এক ডজন মামলা রয়েছে। তাকে পুলিশ বাদী মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর