ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দশমিনায় পুকুরে ধরা পরল বিরল প্রজাতির রাক্ষুসে মাছ


  • আপলোড সময় : রবিবার ০৪ মে, ২০২৫ সময় : ৭:৫৬ পিএম

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

দশমিনা উপজেলার একটি পুকুরে বিরল প্রজাতির একটি রাক্ষুসে সাকার মাছ ধরা পড়ার খবরে এলাকায় আলোড়ন সৃষ্টির খবর পাওয়া গেছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া গ্রামের রণজিৎ শীলের পুকুরে এই মাছটি ধরা পড়ে। এতে এলাকা জুড়ে তোলপাড়ের সৃষ্টি দেখা গেছে। 

এদিকে, মাছটির দেহ বাদামী রঙের, যাতে সারি সারি ছোট ছোট কাটা এবং কালো রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। এর এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে স্থানীয়রা মাছটিকে ‘টাগার মাছ’ নামকরণ করেছে। মাছটি মাথা থেকে লেজ পর্যন্ত ৪২ ইঞ্চি লম্বা এবং এর ওজন প্রায় সাড়ে ৯ শ’ গ্রাম।

পুকুরের মালিক রণজিৎ শীল জানান, দুপুরে তিনি শংকর চন্দ্র শীল ও নির্মল চন্দ্র শীলসহ বাড়ির লোকজন পুকুরে মাছ শিকার করতে যান, তখন তাদের জালে এই বিরল প্রজাতির মাছটি আটকা পড়ে। মাছটি ধরা পড়ার পর থেকে আশপাশের লোকজন এটি দেখতে ভিড় জমাতে থাকে।

মাছ শিকারী শংকর চন্দ্র শীল জানান, বাড়ির পুকুরে মাছ শিকার করতে গিয়ে তারা এই বিরল প্রজাতির মাছটি ধরেছেন। ধারণা করা হচ্ছে, পুকুরের পূর্ব পাশ দিয়ে প্রবাহিত খালের মাধ্যমে এই মাছ পুকুরে এসেছে। অবশেষে, মাছটিকে জীবিত অবস্থায় খালে ছেড়ে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার বলেন,মাছটি সাকার মাউথ ক্যাট ফিস নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম হলো হাইপোসটোমাস প্লিকোসপোমাস। মৎস্য দফতরের পক্ষ থেকে মাছটি হত্যা না করে খালে বা নদীতে অবমুক্ত করার পরামর্শ দেয়া হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর