ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ডা. জাহেদুল ইসলামের নেতৃত্বে নতুন ভালুকা গড়ার প্রত্যয়


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ৯:৩৪ এএম


ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন ডা. জাহেদুল ইসলাম। দলটির যুগ্ম সদস্য সচিব ও ভালুকার সন্তান ডা. ইসলাম গত ১৬ বছর ধরে অঞ্চলটির উন্নয়ন বঞ্চনা ও ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করে আসছেন। তাঁর নির্বাচনী ইশতেহারে তিনি একটি সমৃদ্ধ, সুস্থ ও টেকসই ভালুকা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তরুণ বয়স থেকেই সামাজিক ন্যায়বিচার ও তরুণদের সমস্যা সমাধানে সক্রিয় ডা. ইসলাম বলেন, "ভালুকার মানুষ দীর্ঘদিন ধরে অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানে অবহেলার শিকার। আমার লক্ষ্য দুর্নীতিমুক্ত সুশাসন ও নাগরিক সুবিধা নিশ্চিত করে এই বঞ্চনা দূর করা। আধুনিক টেকনিক্যাল প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন ও যুবকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি। প্রতিটি ইউনিয়নে মানসম্মত হাসপাতাল, মাতৃসদন ও কমিউনিটি ক্লিনিকের প্রসার। কৃষকদের জন্য ন্যায্য মূল্য, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। প্লাস্টিক ও পানি দূষণ রোধ, সবুজ বলয় তৈরিসহ টেকসই নগর পরিকল্পনা। ই-গভর্নেন্সের মাধ্যমে সেবা সহজীকরণ, ফ্রিল্যান্সার প্রশিক্ষণ ও প্রযুক্তি খাতের উন্নয়ন।

ডা. জাহেদুল ইসলাম বলেন, স্বচ্ছতা ও জনমতের প্রতিফলনের ওপর "প্রশাসন হবে জনগণের সেবক, দুর্নীতি নয়। তাঁর পরিকল্পনায় টেকসই সড়ক, নিরাপদ পানি ও বিদ্যুৎ সুবিধার প্রসারও উল্লেখযোগ্য। ভালুকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সকলের সমর্থন কামনা করছি। এবারই সময় পরিবর্তনের। জাগ্রত হোক ভালুকার মানুষ, গড়ে উঠুক উন্নয়নের মডেল।


এ সম্পর্কিত আরো খবর