ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

উল্লাপাড়ায় যৌতুক না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ১২:১১ এএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌতুক না পেয়ে গৃহবধূ খাদিজা খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আনোয়ার হোসেনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার দূর্গানগর ইউনিয়নের মুলবেড়া গ্রামে। ঘটনার পর গৃহবধূর স্বামী ও স্বজনরা পালিয়েছে। খাদিজা শাহজাদপুর উপজেলার হলুদিঘর গ্রামের এমারত হোসেনের মেয়ে। আনোয়ারের সঙ্গে ৩ বছর আগে তার বিয়ে হয়।

অভিযোগ থেকে জানা যায়, বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে কখনও ৫০ হাজার, কখন ১ লাখ টাকা এনে দিতে স্ত্রী খাদিজাকে চাপ দিতেন স্বামী আনোয়ার। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। শুক্রবার ভোরে একই বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় আনোয়ার লাঠি দিয়ে খাদিজাকে বেধড়ক পেটালে তার মৃত্যু হয়। খাদিজার মৃত্যুর পর আনোয়ার ও তার বাড়ির লোকজন পালিয়ে যায়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, পুলিশ খাদিজা খাতুনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘাতক স্বামী ও তার স্বজনরা বাড়ি থেকে পালিয়ে গেছে। খাদিজার বাবা এমারত হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর