সিরাজগঞ্জ প্রতিনিধি / : 145
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌতুক না পেয়ে গৃহবধূ খাদিজা খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আনোয়ার হোসেনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার দূর্গানগর ইউনিয়নের মুলবেড়া গ্রামে। ঘটনার পর গৃহবধূর স্বামী ও স্বজনরা পালিয়েছে। খাদিজা শাহজাদপুর উপজেলার হলুদিঘর গ্রামের এমারত হোসেনের মেয়ে। আনোয়ারের সঙ্গে ৩ বছর আগে তার বিয়ে হয়।
অভিযোগ
থেকে জানা যায়, বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে কখনও ৫০ হাজার, কখন ১ লাখ টাকা এনে
দিতে স্ত্রী খাদিজাকে চাপ দিতেন স্বামী আনোয়ার। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।
শুক্রবার ভোরে একই বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় আনোয়ার লাঠি দিয়ে খাদিজাকে বেধড়ক
পেটালে তার মৃত্যু হয়। খাদিজার মৃত্যুর পর আনোয়ার ও তার বাড়ির লোকজন পালিয়ে যায়।
উল্লাপাড়া
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, পুলিশ খাদিজা খাতুনের
লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো
হচ্ছে। ঘাতক স্বামী ও তার স্বজনরা বাড়ি থেকে পালিয়ে গেছে। খাদিজার বাবা এমারত হোসেন
বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
আকাশজমিন/আরআর