সিরাজগঞ্জ প্রতিনিধি / : 130
সিরাজগঞ্জ প্রতিনিধি
শনিবার (৫ এপ্রিল) সকালে মহাষ্টমী তিথি উপলক্ষে এই অষ্টমীর স্নান অনুষ্ঠিত হয়। পাপ মোচনের আকাঙ্ক্ষায় বিপুল পরিমাণ সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ পুণ্যার্থীরা যমুনা নদীর তীরে ঘুড়কা মহাশ্মশানঘাট এলাকায় এসে স্নান করেন।
এসময় দেশ, জাতী ও পৃথিবীর সকল প্রাণির মঙ্গল
কামনায় প্রার্থনা করেন ভক্তরা। জেলার
বিভিন্ন উপজেলার হাজার
হাজার পুণ্যার্থীরা যমুনা
নদীর পাড়ে এসে পুণ্যস্নান করেন।
যমুনা নদীর পাড়ে ৩'শ বছরের পুরোনো
ঘুড়কা শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরে পুণ্যস্নান উৎসব উপলক্ষে মেলা ও কালিমন্দির প্রাঙ্গণে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সকল অনুষ্ঠান শান্তিপূর্ণ করতে পুলিশ
ও আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।"
আকাশজমিন/আরআর