ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

এবার তুরস্ক-ইসরাইল সংঘাতের আশঙ্কা


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৩:০৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ায় তুরস্কের নিয়ন্ত্রণাধীন অবস্থানে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতি সামরিক সংঘাতের আশঙ্কা সৃষ্টি করেছে। সিরিয়ার বার্তা সংস্থা এমএএএন জানিয়েছে, সিরিয়ায় তুরস্ক-নিয়ন্ত্রিত অন্তত তিনটি বিমানঘাঁটি সম্প্রতি ইসরাইলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা তুরস্ক নিয়ন্ত্রণ হারিয়েছে। এসব ঘাঁটি সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারার বাহিনীর সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল বলে ধারণা করা হচ্ছে।  তবে হামলা চালানোর আগে ইসরাইল কোনো রকম সতর্কবার্তা দেয়নি।

এই হামলাগুলো এমন সময়ে ঘটেছে যখন তুরস্ক বারবার যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করার চেষ্টা করছে যে, সিরিয়ায় তাদের উপস্থিতি ইসরাইলের জন্য কোনো হুমকি নয়। কিন্তু ইসরাইলের ধারাবাহিক ও সম্প্রসারিত বিমান হামলাবিশেষ করে বুধবারের হামলাগুলোতুরস্ক ও ইসরাইলের মধ্যে সিরিয়া ইস্যুতে মতবিরোধকে ঘনীভূত করেছে এবং সরাসরি সংঘাতের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

সিরিয়ার দুটি সামরিক সূত্র এবং একটি আঞ্চলিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, তুরস্কের সামরিক বাহিনী সম্প্রতি হোমস প্রদেশের টি-৪ ও তাদমুর বিমানঘাঁটি এবং হামা প্রদেশের প্রধান বিমানবন্দর পরিদর্শন করেছে। এসব সফরের উদ্দেশ্য ছিল ঘাঁটিগুলোর অবকাঠামোগত অবস্থা মূল্যায়ন করা।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর