ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কটিয়াদীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৯:৫২ এএম

কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদদিয়া এলাকায় অটোরিকশার ধাক্কায় ৫ বছরের শিশু নিহত হয়েছে।ঘটনাস্থলে  অটো রিক্সাটি রেখে ড্রাইভার পালিয়ে যায়।  শনিবার (৫ এপ্রিল) দুপুরে  উপজেলার পশ্চিম চাতল  গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মোরসালিন হোসেন (৫) উপজেলার  বাঘবেড়  গ্রামের মল্লিক হোসেনের  ছেলে।

সরেজমিনে   জানা যায়,শনিবার  দুপুরে মোরসালিন হোসেন  পশ্চিম চাতল   প্রাইমারি স্কুল সংলগ্ন ( বাঘবেড়- চাতল সড়ক)  রাস্তা পারাপার হওয়ার সময় একটি অটোরিকশা ধাক্কা দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে  কটিয়াদী সদর  হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারপর সেখান থেকে রেফার্ড করলে  ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত শিশুর লাশ শনিবার রাত সাড়ে দশটায় নিজ বাড়িতে  জানাযা শেষে  দাফন করা হয়। 

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত  ইনচার্জ    (ওসি) তরিকুল ইসলাম জানান,  অটোরিকশার ধাক্কায়  ০৫ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। থানায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে অটো রিক্সাটি থানায় আটক করা হয়েছে। অটোের ড্রাইভার পলাতক রয়েছে। 

আকাশজমিন/আর



এ সম্পর্কিত আরো খবর