সিরাজগঞ্জ প্রতিনিধি / : 145
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে প্রথমে দুইজন নিহত হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক জনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, হাটিকুমরুল হাইওয়ে থানার (ওসি) আব্দুর রউফ।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে, ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভুঁইয়াগাতী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে। নিহতরা হলেন রায়গঞ্জের ঘুড়কার দাসপাড়া গ্রামের সুশান্ত কুমার সাহা (৫৫) ও উল্লাপাড়া উপজেলার ডেফলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম (১২)। এই খবর লেখা পর্যন্ত নিহত অপর ব্যক্তির নাম ঠিকানা পাওয়া যায় নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার (ওসি) আব্দুর রউফ বলেন, মুরগিবাহী ট্রাকটি ঢাকা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। আর ব্যাটারিচালিত ভ্যানটি ঘুড়কার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভুঁইয়াগাতী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন ভ্যানে থাকা পাঁচ আরোহী। আহতদের চিকিৎসার জন্য আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে আহতদের মধ্যে আরও এক জনের মৃত্যু হয়।
আকাশজমিন/আরআর