ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কলারোয়ায় চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে নিহত এক


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৩:৪৪ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে মোশাররফ হোসেন নামের এক ভাই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেক ভাই আবুল হোসেন।

শনিবার বেলা এগারটার দিকে কলারোয়ার বোয়ালিয়া গ্রামের শেখ পাড়ায় এঘটনা ঘটে। আহত আবুল হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোহবার হোসেন ও আশরাফ হোসেনকে আটক করেছে।

নিহত মোশাররফ হোসেন বোয়ালিয়া শেখ পাড়ার মৃত ফজর আলীর মেজ ছেলে। আবুল হোসেনের ছেলে আনিসুর রহমান জানান ,শেখ পাড়ার পাশের একটি খালে শনিবার বেলা এগারটার দিকে মোশাররফ হোসেন মাছ ধরছিলেন। এসময় সোহরাব হোসেন খালের ওই জায়গা তার জমির সামনে বলে ভাইকে মাছ ধরতে নিষেধ করেন। এ নিয়ে তর্কাতর্কির এক পরযায়ে সোহরাব বাড়ি থেকে ছুরি নিয়ে এসে ভাইয়ের গলায় পোচ মারেন ও  পেটে ঢুকিয়ে দেন।

খবর পেয়ে তাদের অপর দু’ভাই আবুল হোসেন ও আশারাফ হোসেন ঘটনাস্থলে যান।আবুল হোসেন প্রতিবাদ জানালে সোহবার তাকেও ছুরিকাঘাত করেন। এতে ছুরিকাঘাত হয়ে দু’ভাইই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার উদ্দেশ্যে নিয়ে আসার পথে মোশররফ হোসেন মারা যান। এঘটনায় দায়ীদের বিচার দাবি করেন পরিবারের সদস্যরা।

কলারোয়া থানার ওসি সামসুল আরেফিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে সোহবার হোসেন ও আশারাফ হোসেনকে আটক করেছে।নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

আকাশজমিন/আর

 

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর