ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভালুকায় নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৪:৪৮ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: 

নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে ভালুকা উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার ও দুর্নীতি বিরোধী সোসাইটি ভালুকা শাখা এবং বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ ভালুকা শাখা-এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে আলোচনা সভায় বক্তারা নারী ও শিশু নির্যাতন বন্ধে কঠোর আইন প্রয়োগ, মাদক কারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন। এ সময় বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি কে.এম. জসিম উদ্দিন বলেন, "নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সকল স্তরে সমন্বিত উদ্যোগ জরুরি। মাদকের বিস্তার রোধেও স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে।"

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রচার সম্পাদক পারভেজ সাজ্জাত আহমেদ, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল, ভালুকা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সহ-সভাপতি বাচ্চু মিয়া, নারী বিষয়ক সম্পাদক আমিনা আক্তারসহ স্থানীয় সদস্যবৃন্দ।

বক্তারা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষায় সামাজিক আন্দোলন তীব্র করার আহ্বান জানান। এছাড়া মাদক ও যৌন সহিংসতার বিরুদ্ধে গণসচেতনতা তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত অপরাধীদের বিচার নিশ্চিত করা, মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ এবং নারী-শিশু সুরক্ষায় জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি জানান।

আকাশজমিন/আর



এ সম্পর্কিত আরো খবর