ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কটিয়াদীতে ছাত্রদল নেতা আশিক খাঁর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবী


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৭:১৭ পিএম

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘটিত হামলায় নিহত আশিক খাঁ’র হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের সামনে মানিকখালী সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাসহ এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির মুখপাত্র সাব্বিরুল হক তন্ময়, মুমুরদিয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহিউদ্দিন খাঁ, জাতীয় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি মতিউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ফারদিন খান রাব্বী, আব্দুল আল রোমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ইমরান খান, মসূয়া ছাত্রদল কর্মী নিরব আহমেদ ও স্থানীয় সমাজকর্মী শাহীন মিয়া প্রমূখ।

বক্তাগণ আশিক খাঁর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বলেন, স্কুল কলেজের কমিটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালীদের অপরাজনীতির যে সংস্কৃতি তা জুলাই অভ্যুত্থানের পর কাম্য নয়। শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে মাফিয়া রাজনীতিবীদরা পদস্থ হলে শিক্ষার মানোন্নয়নতো হবেই না, বরং শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে।

হত্যাকাণ্ড ঘটার এতোদিন পেরিয়ে গেলেও মাত্র দুজন আসামী ধরেছে পুলিশ উল্লেখ করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন বক্তারা। তাছাড়া বিএনপির যে সকল কর্মী এই ঘটনার সাথে জড়িত তাদের শুধু অব্যাহতি না দিয়ে বহিষ্কারের দাবি করেন তারা।

উল্লেখ্য, গত শনিবার (২২ মার্চ) চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বোর্ড কর্তৃক প্রেরিত তদন্ত কাজ চলাকালীন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল ও চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ জজ কোর্টের এপিপি রিয়াজুল ইসলাম সেবকের পক্ষের একদল উশৃঙ্খল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আশিক খাঁকে কুপিয়ে হত্যা করে।

এ সময় ঢাকা শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মো. লোকমান মুন্সী, বোর্ডের সেকশন অফিসার মো. আহাদ খান, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেন, জাতীয় নাগরিক কমিটি উপজেলা শাখার সদস্য মো. রঞ্জন খাঁসহ অন্তত দশ জন জখম হয়।

আকাশজমিন/আর

 

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর