ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বাঁশখালীতে চুরির বিচার দেয়ায় যুবদল নেতার উপর হামলা


  • আপলোড সময় : রবিবার ০৪ মে, ২০২৫ সময় : ১০:১১ এএম


বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।

চট্টগ্রামের বাঁশখালীতে বসতঘরে চুরি হওয়ার ঘটনায় বিচার দেয়ায় চাম্বল ইউনিয়ন যুবদল নেতার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে।  শনিবার বিকেলে উপজেলার চাম্বল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্ব চাম্বল পুতুন্নার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় স্থানীয় ৬ জনকে আসামি করে বাঁশখালী থানায় এজহার দায়ের করেছেন ভুক্তভোগী যুবদল নেতা মো. আব্দুর রহিম ও নুরুল কাদের।


অভিযোগ সুত্রে জানা যায়, ‘গত ২৭ রমজান নুরুল কাদেরের বসতঘর হতে ১ লক্ষ টাকা চুরি হয়। এরপর বিভিন্ন তথ্যের মাধ্যমে শিলকূপের মনছুর নামক একজনকে সন্দেহ করে স্থানীয়ভাবে বিচার দেয়া হয়। পরে এ ঘটনায় বিচারক ওই যুবককে টাকা ফেরত দেয়ার সময় বেঁধে দেন। এতে যুবক মনছুরের আত্মীয়-স্বজনরা ক্ষিপ্ত হয়ে যুবদল নেতা আব্দুর রহিম ও নুরুল কাদেরের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় সাথে থাকা মোবাইল- নগদ টাকা হাতিয়ে নেয়।'


ভুক্তভোগী যুবদল নেতা আব্দুর রহিম বলেন, ‘দুপুরের পর আমি ও নুরুল কাদের হাঁটতে বের হয়। এসময় পিছন থেকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালায় আসামিরা। স্থানীয় লোকজনকে উদ্ধার না করলে আমাদের ওখানেই মৃত্যু হতো। আমরা বর্তমানে জীবন সংকটে রয়েছি। আসামিরা যে কোন সময় হামলা চালাতে পারে। এ ঘটনায় প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। 


এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ গুরুত্বসহকারে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'#


এ সম্পর্কিত আরো খবর