ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা


  • আপলোড সময় : শুক্রবার ০২ মে, ২০২৫ সময় : ৯:০৮ এএম

নাটোর প্রতিনিধি

নাটোর সদর উপজেলার চন্দ্রকলা কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক ও নাটোর ক্লাবের উপদেষ্টা,নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুল ইসলাম সেলিমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৬ এপ্রিল)দুপুর সোয়া বারোটার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজারে কয়েকজন দুর্বৃত্ত তার মোটর সাইকেলের গতিরোধ করে।

এ সময় তারা সেলিমকে পাশের একটি চায়ের স্টলে নিয়ে তার মোবাইল ছিনিয়ে নিয়ে হকিস্টিক ও বাটাম দিয়ে অতর্কিতভাবে বেদম মারপিট করে ফেলে রেখে যায়। যাওয়ার সময় দুর্বৃত্তরা সেলিমকে আর কলেজে না আসার জন্য শাসিয়ে যায় বলে জানায় আহত সেলিম। পরে আহত সেলিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত সেলিমকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পলাশ কুমার সাহা বলেন, রোগীর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মারপিটে তার বাম হাত ভেঙে গেছে। খবর পেয়ে নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। তারা সাজেদুর রহমান সেলিমের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে  দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

নাটোর সদর থানার ওসি মোঃ মাহবুব রহমান বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পায়নি, ঘটনা শোনার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ,অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন/আর


এ সম্পর্কিত আরো খবর