ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তাড়াশে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ১১:০১ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জে তাড়াশে পানিতে ডুবে সুমাইয়া খাতুন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রোকনুজ্জামান তালুকদার। রোববার (৬ এপ্রিল) সকালে এ ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামে।

নিহত শিশু সুমাইয়া দোবিলা গ্রামের হযরত আলীর ছোট মেয়ে। স্থানীয়রা জানান, রোববার সকালে শিশু সুমাইয়া খাতুন বাড়ির পাশে খেলা করছিল। কোন এক সময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। অনেক জায়গায় খুঁজেও শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। 

খোঁজাখুঁজির এক পর্যায়ে তা‌কে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখ‌তে পাওয়া যায়। পরবর্তী‌তে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দোবিলা উপ স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সে সময় জরুরি বিভাগের চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আকাশজমিন/আর








এ সম্পর্কিত আরো খবর