ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ঈদগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ০৩ মে, ২০২৫ সময় : ১১:২৬ পিএম

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ট্রেনে কাটা পড়ে আব্দুল অদুদ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়া রেল ক্রসিং এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলে করে রেল ক্রসিং পার হয়ে ঈদগাঁওর দিকে যাচ্ছিলেন।

নিহত আব্দুল অদুদ চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পূর্ব সওদাগর ঘোনার বাসিন্দা এবং মৃত আলিম উদ্দিনের ছেলে। পেশায় তিনি ঘটকালি ও বৈদ্য-বৈদ্যালী কাজে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে দেখা যায়, নিহতের মাথার একাংশ গুরুতরভাবে ক্ষত-বিক্ষত হয়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে, মগজ ছড়িয়ে ছিটিয়ে রেল লাইনের বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনার সময় তার মাথায় হেলমেট ছিল, তবে সেটি প্রাণ রক্ষা করতে পারেনি।

রেল লাইনের পাশে মরদেহটি ঘণ্টাখানেক পড়ে থাকলেও পরে উপস্থিত লোকজন মরদেহটি সরিয়ে রেলওয়ের গেট অফিসের পূর্ব পাশে নিয়ে যান।

আব্দুল অদুদের ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে দক্ষিণে ছিটকে পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশের এসআই আরকানুল ইসলাম ও এএসআই হিমেল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেন। ঈদগাঁও থানা পুলিশের এএসআই হিমেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের স্বজনরা উপস্থিত হলে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

এ দুর্ঘটনা রেলক্রসিং এলাকায় নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ও জনসচেতনতার অভাবের চিত্র স্পষ্ট করে তোলে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

আকাশজমিন/আর


এ সম্পর্কিত আরো খবর