ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় চাকুরিজীবীর মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৫:২৫ পিএম

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি


মিরসরাইয়ে ঈদের ছুটি শেষে অফিস যাওয়ার পথে বেপরোয়া গতির অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল হাই প্রকাশ এনামুল হক (৫৫) নামের এক চাকুরিজীবীর মৃত্যু হয়েছে। রবিবার ( এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার চৈতন্যেরহাট বিশ্বরোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত এনামুল উপজেলার ইছাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কাজী গ্রামের শেখ আহম্মদ হাজী বাড়ির হোসনেজ্জামানের ছেলে। তিনি চট্টগ্রাম শহরে বেসরকারি প্রতিষ্ঠান ইস্পাহানি অফিসে কর্মরত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

 

নিহতের ছেলে মুমিন রাজু বলেন, পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রবিবার সকালে আব্বা চট্টগ্রাম যাওয়ার জন্য চৈতন্যেরহাট বিশ্বরোড় এলাকায় গেলে বেপরোয়া গতির অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় মারা যান। খবর পেয়ে আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আব্বার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসি। আব্বা চট্টগ্রামের ইস্পাহানি অফিসে অফিসার পদে কর্মরত ছিলেন। ওনার কর্মস্থলে প্রথম জানাযা শেষে একইদিন বাদ আছর আমাদের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে আব্বাকে দাফন করা হয়েছে।

 

মুমিন রাজু আরও বলেন, সকালে আব্বা আমাদের সবার সাথে হাসিখুশিতে কথা বলে বাড়ি থেকে বের হয়েছেন। ওই কথা যে শেষ কথা হবে তা মেনে নিতে পারছিনা। আমরা দুই ভাই এক বোন এতিম হয়ে গেলাম।

 

বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুরুরী বিভাগের নাম্বারে একাধিকবার ফোন দিয়েও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

 

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘সকালে মহাসড়কের চৈতন্যেরহাট বিশ্বরোড় এলাকায় বেপরোয়া গতির অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল হাই প্রকাশ এনামুল হক (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। পরিবারের লোকজন লাশ নিয়ে গেছেন। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর