মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
ফেনী
নদীর মিরসরাই অংশে অবৈধ বালু
উত্তোলনের বিরুদ্ধে মিরসরাই উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। রবিবার (৬ এপ্রিল) দুপুর
২ টা থেকে সন্ধ্যা
৬ পর্যন্ত ৩ ঘণ্টা এ
অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মো. সাইফুল ইসলাম। এসময় করেরহাট অলিনগর
বিজিবি ক্যাম্পের সদস্য ও জোরারগঞ্জ থানা
পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মো. সাইফুল ইসলাম বলেন, ‘স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে ফেনী নদীর বিভিন্ন
পয়েন্টে অবৈধ বালু উত্তোলন
বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে
ফেনী নদীর লিচুতলা ও
মোল্লাপাড়া পয়েন্টে গিয়ে দেখা যায়,
নদীর তীরঘেষে স্থাপিত শ্যালো ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের ফলে
কৃষিজমির ভাঙন দেখা দিয়েছে।
তারই প্রেক্ষিতে দুটি স্থানে স্থাপিত
১৫টি শ্যালো ড্রেজার বিকল এবং বালু
উত্তোলনের প্রায় দেড় কিলোমিটার সংযোগ
পাইপ বিনষ্ট করে দেওয়া হয়েছে।’
তিনি
আরও বলেন, ‘এসময় বালু উত্তোলনের
কাজে জড়িত কাউকে আটক
করা যায়নি। এসময় স্থানীয়দের অবৈধ
বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ
করা হয় এবং উপজেলা
প্রশাসনকে অবহিত করতে অনুরোধ করা
হয়েছে। ফেনী নদীতে অবৈধ
বালু উত্তোলনের প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে বলেও জানান এই
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।’
আকাশজমিন/আরআর