টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজায়
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর
লাগাতার হামলা ও নৃশংস গণহত্যার
প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
করেন সর্বস্তরের তৌহিদ
জনতা। বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলের বর্বরোচিত
হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সোমবার
(৭ মার্চ) দুপুরে
টঙ্গীর ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক দখল করে এশিয়া
পাম্প, কলেজ গেট,স্টেশন
রোড ও টঙ্গী বাজারসহ
পৃথক পৃথক স্থানে এ
বিক্ষোভ মিছিল করা হয়েছে। এ
সময় পথচারী ও স্থানীয়রা
তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
বিক্ষোভ
মিছিল উপস্থিত ছিলেন আবু হানিফা মসজিদের
খতিব মাওলানা ইকবাল মাসুম,টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক
প্রভাষক বসির উদ্দিন, সদস্য
সচিব আসাদুজ্জামান নূর, বিএনপি নেতা
বি এম শামীম, ছাত্রদল
নেতা এম এইচ আরিফ,আদনান সাগর,রাকিবুল ইসলাম
রাকিবসহ হাজারো সাধারণ জনগণ।
এ
সময় বক্তৃতা বলেন, গাজায় ইসরায়েলি হামলায় নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে। এটি
কোন মুসলিম দেশ সহ্য করতে
পারে না। এই হামলা
বন্ধ করতে বিশ্বের সকল
দেশের মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিবাদ করতে হবে।
আকাশজমিন/আরআর