ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

বাঁশখালীতে লবণের ন্যায্য মূল্যের দাবিতে এনসিপির মানববন্ধন


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৫:৩১ এএম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে লবণের ন্যায্য মূল্য ও ব্যবসায়ী শ্রেণীর সিন্ডিকেটের কাছে জিম্মি করে লবণের ন্যায্য দাম থেকে কৃষকদের বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুর ২'টায় বাঁশখালীর লবণচাষীদের আয়োজনে ও জাতীয় নাগরিক পার্টি (NCP)'র সহযোগিতায় বাঁশখালী উপজেলা পরিষদ গেইটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


এ সময় মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি বলেন, ‘বাংলাদেশে লবণের মত রপ্তানিযোগ্য পণ্য আজ সিন্ডিকেটের কবলে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এই সিন্ডিকেট লবণ চাষীদের ন্যায্য মূল্য না দিয়ে আমদানি করার পায়তারা করছে। লবণ চাষীদের উপর এই শোষণ বন্ধ করতে জনতাকে সাথে নিয়ে এনসিপি সকল সিন্ডিকেট রুখে দিবে।'

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক বলেন, ‘সিন্ডিকেট ভেঙে অতি দ্রুত লবণ চাষীদের ন্যায্য মূল্য দেওয়া না হয় তাহলে কক্সবাজার থেকে শুরু করে বাঁশখালীসহ সব জায়গায় লবণচাষীরা পাল্টা সিন্ডিকেট করবে, এক ফোটা লবণ বের হবে না। লবণ সংরক্ষণ করা যায়। বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টিই প্রথম লবণ চাষীদের পক্ষে দাঁড়িয়েছে, ন্যায্য মূল্য আদায় না করা পর্যন্ত এনসিপি কাজ করে যাবে।'

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ইনসাফভিত্তিক বাংলাদেশে আমরা আর কোন বৈষম্য চাই না, লবণ কোম্পানিগুলোর সিন্ডিকেট ভেঙে দিয়ে লবণের দাম বৃদ্ধি করতে হবে। আমাদের লবণচাষীরা ভালো নেই, তাঁদের ঘরে ঈদ আসে নাই। অবিলম্বে লবণের দাম বাড়িয়ে পুনরায় নির্ধারণ করতে হবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আবদুর রহমান বলেন, ’লবণ দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক ভাবে রাপ্তানি করে থাকে। কিন্তু যারা এই অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করে যাচ্ছে তারা আজ দুর্বিষহ জীবন যাপন করছে। লবণ ব্যবসায়ীর সিন্ডিকেট ভেঙে দিলেই লবণ চাষীরা তাদের ন্যায্যতা ফিরে পাবে। 

এ সময় মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিমের সঞ্চালনায়, আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি বাশখালীর সংগঠক রিয়াজ উদ্দিন, তাওহীদ, আব্দুর রহমান, মীর তোয়াহা শিকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর নেতা আবরারুল করিম প্রমুখ।'

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর