ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নাটোরে হেরোইনসহ দুইজন আটক


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ এপ্রিল, ২০২৫ সময় : ১২:১৭ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরে পৃথক দুইটি অভিযানে হেরোইনসহ তৌহিদুল হাসান শিপন (৩২) ও মোঃ সাদিকুল ইসলাম (৪০) নামের দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলকার(৮ এপ্রিল) সকালে শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে সিগারেটের প্যাকেটে রাখা ৫ গ্রাম হেরাইন সহ তাকে আটক করা হয়।

আটক তৌহিদুল হাসান শিপন ঢাকা শহরের পল্লবী থানার সেকশন ১২ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

একইদিনে অপর একটি অভিযানে দুপুর ১২ টার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের নারায়ন পাড়া এলাকায় অপর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাদিকুল ইসলাম(৪০) নামের একজনকে জুতার মধ্যে রাখা ৮০ গ্রাম হেরোইন সহ আটক করা হয় আটক সাদিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোঠাপাড়া এলাকার মৃত এরফান আলীর ছেলে।

তাদের দুইজনকে ওই হেরোইনসহ আটকের বিষটি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মেহেদী হাসান। তিনি আরো জানান, আটককৃতদের বিরূদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান বলেন, আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর