ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কালীগঞ্জে সড়ক পথেই যেন 'বিমানের ভাড়া


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ৮:৪৩ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট কালীগঞ্জে পবিত্র ঈদ-উল ফিতর শেষ হলেও বাস ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার  অভিযোগ রয়েছে। অনেক পরিবহন কাউন্টার সড়ক পথেই যেন 'বিমানের ভাড়া' আদায় করছে। এই অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এবং ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার কঠোর অবস্থানে নেমেছে কালীগঞ্জ উপজেলা  প্রশাসন।মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। এসময় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড ও টিকেট কাউন্টারে এই অভিযান চালানো হয়। ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ বাড়ায় নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাচ্ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  অভিযানকালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জাকিয়া সুলতানা দেখতে পান, বেশ কয়েকটি বাস কাউন্টার সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করছে না এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন দূরপাল্লার রুটের টিকিটের দাম স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি চাওয়া হচ্ছে বলে অনেক  যাত্রীরা ইউএনও'র কাছে অভিযোগ করেন।তাৎক্ষণিকভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে কয়েকটি পরিবহন কাউন্টারকে জরিমানা করা হয়।

এছাড়াও সকল কাউন্টারকে ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখা এবং সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় না করার জন্য কঠোরভাবে সতর্ক করে দেন ইউএনও জাকিয়া সুলতানা।

ইউএনও জাকিয়া সুলতানা বলেন, ঈদযাত্রায় সাধারণ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হয় এবং ন্যায্য ভাড়ায় টিকিট কেটে তারা যেন ঢাকায়  ফিরতে পারে, তা নিশ্চিত করতেই আমাদের এই অভিযান। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। এই অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়ম পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। তারা আশা করছেন, নিয়মিত নজরদারির ফলে পরিবহন মালিক ও শ্রমিকরা অতিরিক্ত ভাড়া আদায়ে সংযত হবেন এবং তাদের ঈদযাত্রা কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে।

আকাশজমিন/আরআর / নুরুল ফেরদৌস

 


এ সম্পর্কিত আরো খবর