ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জের সাবেক এমপি ডা. আব্দুল আজিজ গ্রেপ্তার


সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ

  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ৯:৫৭ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ 

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আজিজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপরে হামলা ও মারধরের ঘটনায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ আদালতের কোর্ট পরিদর্শক আব্দুল হাই।

বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপরে হামলা ও মারধরের ঘটনায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তাড়াশ আমলি আদালতের বিচারক ওমর ফারুক তার জামিন আবেদন নামঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাড়াশ থানার পু‌লিশ প‌রিদর্শক (ও‌সি) জিয়াউর রহমান জানান, ২০২৪ সালের ৪ আগস্ট তাড়াশ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপরে হামলা ও মারধরের ঘটনায় দায়ের হওয়া একটি নাশকতার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তা‌কে গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ‌্য, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক এমপি আবদুল আজিজ উচ্চ আদালতের নির্দেশে হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হন গত ৮ এপ্রিল রাত ৮ টা দি‌কে। মু‌ক্তি পাবার পরই জেল গেট থে‌কে তা‌কে ধ‌রে নি‌য়ে যায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরবর্তী‌তে রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে থানায় সোপর্দ করে।


এ সম্পর্কিত আরো খবর