ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আগুনে ১২টি গবাদিপশুসহ ঘরবাড়ি ভস্মীভূত


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১:৫৫ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডে অবস্থিত গোয়ালনহতে বিচ্ছিন্ন চরাঞ্চল কুশাহাটা এলাকায় ৩ টি ঘর, ১২ টি গরু ও ১১ মণ ধান আগুনে পুড়ে ভস্মীভূত। ঘরবাড়ী হাড়িয়ে নিঃস্ব পরিবারটি খোলা আকাশের নিচে বসবাস করছে। পদ্মা নদীর বিচ্ছিন্ন দ্বীপখ‍্যাত এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের কোন গাড়ি সেখানে যেতে পারেনি।   মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১০ টার দিকে কুশাহাটা এলাকার বাসিন্দা মো. ইসলাম মোল্লার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মো. ইসলাম মোল্লা স্থানীয় জামাল মোল্লার ছেলে। 

ফুল খাঁ নামের স্থানীয় বাসিন্দা জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে ইসলাম মোল্লার ঘরে হঠাৎ আগুন দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ভয়াবহ আগুনে তার ৩টি ঘর, ১৪টি গরুর মধ্যে ১২টি গরু, ১১ মণ ধান, ঘরের আসবাবপত্র, চাউল সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে ঘরে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্থানীয়রা ধারণা করছেন মশার কয়েল বা ইলেকট্রিক সর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

ইসলাম মোল্লা মুঠোফোনে কান্না জড়িত কন্ঠে জানান, তার আর কিছুই অবশিষ্ট থাকলো না। ঘর বাড়ি, গরু, সংসারিক আসবাবপত্র এবং খাবারের মতো কিছুই নেই। পরিবার নিয়ে কোথায় থাকবো কি খাবো জানিনা। শুধু পড়নের কাপড়টিই রয়েছে। তিনি আরও বলেন, আমার ঘরবাড়ী সহ প্রায় ১০ লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে।

এ ব‍্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, ব‍্যাপারটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক। দ্রুত ক্ষতি গ্রস্ত পরিবারকে ত্রান সহযোগিতার পাশাপাশি বিষয়টি দূর্যোগ ও ত্রান অধিদপ্তরকে অবহিত করেছি। আমরা প্রাথমিক অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দ্রুতই নগদ অর্থ প্রদান করবো।


এ সম্পর্কিত আরো খবর