ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জে ১৯৯ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ এপ্রিল, ২০২৫ সময় : ৯:৪০ এএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দে ১৯৯ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২'র সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ র‌্যাব-১২'র কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।


বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬:৩৫ মিনিটে সিরাজগঞ্জ র‌্যাব ১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার কামারখন্দ থানাধীন কুটিরচর সাকিনস্থ সোনার মদিনা মিল সংলগ্ন নলকা হতে সিরাজগঞ্জ সড়কগামী মহাসড়কের উত্তর পাশে জনৈক হারুনের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামিদ্বয় হলেন মোঃ  সোহাগ মিয়া (২৮), পিতা- মোঃ শহিদুল ইসলাম, স্থায়ী সাং- বগের বাড়ী, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর, এপি সাং- কুটির চর (দুলাল মিয়ার বাসার ভাড়াটিয়া), থানা- কামারখন্দ, জেলা- সিরাজগঞ্জ, ও মোঃ জাহাঙ্গীর আলম (৩৫), পিতা- মোঃ মাহমুদুল ইসলাম, সাং- কুটির চর, থানা- কামারখন্দ, জেলা- সিরাজগঞ্জ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২'র  কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গেছে আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানা ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তিনি আরও বলেন, আটককৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর