ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সলঙ্গায় ব্যবসায়ী অপহরণ, প্রধান আসামিসহ আটক ২


  • আপলোড সময় : সোমবার ০৫ মে, ২০২৫ সময় : ১২:১৬ এএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধি

সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য ব্যবসায়ী মোন্নফা সরকার ওরফে মান্নানকে অপহরণের ঘটনায় ৪ মাস পর ঢাকার আশুলিয়া নিরিবিলি এলাকা থেকে র‍্যাব-৪ এর সহযোগিতায় প্রধান আসামিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সলঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী।

বুধবার (৯ এপ্রিল) সকালে সলঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত মনোজিৎ কুমার নন্দী জানান, অপহরণ মামলায় ওরেন্টভুক্ত আসামি ঢাকার আশুলিয়া নিরিবিলি অবস্থান করছে খোঁজ পেয়ে র‍্যাব-৪ এর সহযোগিতায় প্রধান আসামিসহ ২ জনকে আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন, সলঙ্গা থানার শ্রীরামের পাড়া গ্রামে আমজাদ আলীর ছেলে এরশাদুল ইসলাম (৩৫) ও আবু তালেব ছেলে আবু সুফিয়ান (২৫)। আকটকৃত আসামিদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, সলঙ্গায় আব্দুল মান্নান ওরফে মোন্নাফ নামের এক মৎস্য ব্যবসায়ী গত (৭ ডিসেম্বর) শনিবার ভোরে প্রতিপক্ষের লোকজন কালো একটি মাক্রোবাসে অপহরণ করে নিয়ে যায় বলে তার ভাই মাহবুবুল আলম বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা করেন। পরে (৮ ডিসেম্বর) রবিবার ভোর রাতে পুলিশ অভিযান পরিচালনা করে তা‌দের‌কে আটক করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর