ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দশমিনায় দুই কক্ষপরিদর্শককে বহিস্কার


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ৯:৪০ পিএম

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি

দশমিনা উপজেলায় এসএসসি দাখিল ও কারিগরি পরীক্ষা চলাকালীন দুই শিক্ষককে বহিস্কার করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াশিউজ্জামান চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেন এসএ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ কাওসার।

বহিস্কৃত শিক্ষক হলেন উপজেলার পূর্ব আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জাকির হোসেন ও বহরমপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তাসলিমা বেগম।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়,চলোমান চলতি বছরে এসএসসি,দাখিল ও কারিগরি পরীক্ষায় উপজেলায় ৪ টি কেন্দ্রে এসএসসি(মাধ্যমিক)-৯৯৮, এসএসসি(কারিগরি)-১৮৭, দাখিল-৪১৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।

এর মধ্যে এসএসসি(মাধ্যমিক)-১৭, এসএসসি(কারিগরি)-৬ এবং দাখিল-১৩জন পরীক্ষার্থী অনুপস্থিত। বাংলা প্রথম পত্র পরীক্ষার নির্দিষ্ট সময় এমসিকিউ প্রশ্ন শিক্ষার্থীদের মাঝে দেওয়া হলে বেগম আরেফাতুন্নেছা বালিকা বিদ্যালয়ের কেন্দ্রের তিন নম্বর কক্ষে সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবেশ করে দেখেন একই সেটের প্রশ্ন শিক্ষার্থীদের হাতে । তাই নিয়ম বহির্ভুত ও কর্তব্যে অবহেলার কারনে তাৎক্ষনিক তিন নম্বর কক্ষেন দুই জন কক্ষ পরিদর্শককে বহিস্কার করে নতুন কক্ষ পরিদর্শক নিয়োগ দেন।

উপজেলা সহকারি কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াশিউজ্জামান চৌধুরীকে কক্ষ পরিদর্শককে বহিস্কারের বিষয় জানতে একাধিকবার ব্যক্তিগত মোবাইলে ফোন করা হলে রিসিভ করেননি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর