ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন


  • আপলোড সময় : শনিবার ০৩ মে, ২০২৫ সময় : ৬:০২ এএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ ও নবায়নযোগ্য শক্তিতে দ্রুত রূপান্তরের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পরিবর্তন, ক্লিন ও বিডব্লিউজিইডি’র যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

২০১৬ সালের বাঁশখালী আন্দোলনে জীবন দেয়া মানুষদের স্মরণে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘আর নয় জীবাশ্ম জ্বালানি, পরিচ্ছন্ন ভবিষ্যতের অপেক্ষা’- এই বার্তা ধারণ করে কয়লা, এলএনজি ও অন্যান্য দূষণকারী শক্তির ব্যবহার বন্ধ করার এখনই সময়।

বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা শুধু পরিবেশগত ক্ষতিই করছে না, বরং অর্থনৈতিকভাবেও দেশকে চাপে ফেলছে। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার কারণে বিদ্যুতের দাম বাড়ছে, যার বোঝা সাধারণ মানুষের ঘাড়েই চাপছে। তারা বলেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে সৌর, বায়ু ও অন্যান্য নবায়নযোগ্য উৎসকে প্রাধান্য দিতে হবে।

এই কর্মসূচিতে পরিবর্তন পরিচালক রাশেদ রিপনসসহ পরিবেশবিদ, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর