ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পশ্চিমা দেশের ইন্দনে প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে ফিলিস্তিনে হামলা চালানো হচ্ছেঃ শওকত হোসেন সরকার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ৯:০২ পিএম

মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর 


গাজীপুর মহানগর বিএনপি'র সভাপতি শওকত হোসেন সরকার বলেন, ফিলিস্তিনের মুসলমান ভাই ও বোনদের উপর এই পশ্চিমা দেশের ইন্দনে প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে  ফিলিস্তিনে হামলা চালানো হচ্ছে। ইজরায়েলিদের বর্বরোচিত হামলা  আমাদের ফিলিস্তিনির সাধারণ নাগরিকের উপর  চলছে তার প্রতিবাদে আজকে আমারা  গাজীপুর মহানগর বিএনপির একত্রিত হয়েছি। আমারা প্রতিবাদ জানাই এধরনের বর্বরোচিত হামলা এই ইজরায়িলকে  বন্ধ করতে বিশ্ববাসীর কাছে অনুরোধ করছি। বিশ্বের নেতাদের অনুরোধ করবো আজকে থেকেই যেন এসব হামলা বন্ধ করা হয়।


প্রতিবাদের ভাষায় তিনি বলেন, স্টপ,স্টপ, স্টপ। বৃহস্পতিবার (১০ মার্চ)  বিকালে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান কালে তিনি  এসব কথা বলেন। 


সমাবেশে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, বিএনপি নেতা এডভোকেট আব্দুস সালাম,টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন আহমদ, সদস্য সচিব আসাদুজ্জামান নূর, পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডল, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনে হাজারো নেতাকর্মীরা। 


সমাবেশে  বক্তৃতারা বলেন,গাজায় ইসরায়েলি হামলায় নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে। এটি কোন মুসলিম দেশ সহ্য করতে পারে না। ফিলিস্তিনে কীভাবে নিরীহ নারী, পুরুষ ও শিশুদের হত্যা করা হচ্ছে! আমরা দেখতে পাচ্ছি, সারা পৃথিবী আজ মজলুম মানুষদের কান্না ভারী হয়ে উঠছে। এবং গাজায় বর্বর  হামলা ও নৃশংস গণহত্যা বন্ধে দাবি জানান। বক্তৃতারা আরো বলেন, বিক্ষোভে ইসরায়েলি পণ্য বর্জন ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াইয়ের আহ্বান জানান। 

আাকশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর