ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নিলে গাজা ও রাফায় অত্যাচার বন্ধ হবে নাঃমির্জা আব্বাস


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ১০:৪৬ পিএম

মির্জা আব্বাস বলেন, জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নিলে এ অত্যাচার চলবে। ধীরে ধীরে মুসলমানদের ধ্বংস করে দেবে ইসরাইল। শুধু ইসরায়েল নয়, প্রতিবেশী রাষ্ট্রেও মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, কিন্তু আমার রাষ্ট্র তার প্রতিবাদ করে না।

জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নিলে গাজা ও রাফায় অত্যাচার বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র‍্যালিপূর্ব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এ প্রতিবাদ ও সংহতি র‍্যালির আয়োজন করে বিএনপি।

মির্জা আব্বাস বলেন, জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নিলে এ অত্যাচার চলবে। ধীরে ধীরে মুসলমানদের ধ্বংস করে দেবে ইসরাইল। শুধু ইসরায়েল নয়, প্রতিবেশী রাষ্ট্রেও মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, কিন্তু আমার রাষ্ট্র তার প্রতিবাদ করে না।

গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংস গণহত্যায় নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য মুসলিম বিশ্বের মোড়লরা নেতৃত্ব দিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে।

বাংলাদেশী অনেক যুবক ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না। একজন ছাত্র ভাই বলেছে, যদি বর্ডার থাকত তাহলে আমরা ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য নেমে পড়তাম। আমি তার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, যদি আজকে সুযোগ হতো, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আল্লাহ রহমতে বিশ্বের যেকোনো দেশে গিয়ে যুদ্ধ করতাম।

তিনি বলেন, মুসলিম বিশ্বের যেসব মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য নিজেরা নেতৃত্ব দিচ্ছে না তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। তারা নেতৃত্ব দিলে এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করলে, ফিলিস্তিনের এ অবস্থা হতো না।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ফিলিস্তিনে যে নারকীর অত্যাচার-হত্যা হচ্ছে, তা দেখে আমাদের মনে হতে পারে যে শুধু তাদের ওপর অত্যাচার হচ্ছে। আসলে বিষয়টি তা নয়, এক সময় তারা ধীরে-ধীরে বিশ্বের সব মুসলমানকে নিঃশেষ করার চেষ্টা করবে। এরপরও মুসলিম বিশ্বের মোড়লরা চুপ করে রয়েছে।

মুসলিম বিশ্বের দ্বিধাবিভক্তির কারণে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চলছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিএনপি সবসময় ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে। ফিলিস্তিন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের এখনো আলাপ পাইনি। অনেক সুশীল রয়েছে, তাদের সাড়া মিলছে না। ভারতের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গেও রয়েছে। বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকাতে সবাই ব্যস্ত, কিন্তু ফিলিস্তিনের পক্ষে ব্যস্ত নয় বলে মন্তব্য করেন গয়েশ্বর।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর