ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

নাটোরে আদালতের গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি, আটক ৪


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৪:১৩ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরে আদালতের মালখানার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ৩৭ লাখ টাকাসহ ১১ ভরি স্বর্ণ ও ২০ ভরি রুপা চুরি হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় সন্দেহজনকভাবে চারজনকে আটক করেছে পুলিশ। যদিও তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এরই মধ্যে আদালত চত্বরে ঘটনাস্থল পরিদর্শন করছেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন, সিআইডি' ডিবিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাটোর আদালতের ডকুমেন্ট কক্ষ এবং কোর্ট পুলিশের জানালার গ্রিল কেটে প্রথমে সংঘবদ্ধ চোর প্রবেশ করে। এরপর নাটোর সদর সার্কেলের মালখানায় প্রবেশ করে সেখান থেকে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালংকার চুরি হয়। আজ বেলা সাড়ে ১১টায় আদালতে কর্মরত পুলিশ সদস্যরা দেখতে পেয়ে বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

 নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, বেশ কিছুদিন আগে সিংড়ায় গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী থেকে উদ্ধারকৃত ৩৭ লাখ টাকাসহ ১১ ভরি স্বর্ণ, ২০ ভরি রুপা চুরি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, ঘটনাটি নিয়ে ইতোমধ্যেই সিআইডি' পিবিআইসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেইসঙ্গে কি কি চুরি হয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।



এ সম্পর্কিত আরো খবর