ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পারিবারিক আদালতে অন্য মামলাও নিষ্পত্তির চিন্তা করছে সরকার: আসিফ নজরুল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১২:৫৫ পিএম

বান্দরবান প্রতিনিধি

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশের আদালতগুলোতে বিচারিক মামলার চাপ কমানো এবং দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির উদ্দেশ্যে পারিবারিক আদালতকে প্রাধান্য দিয়ে পারিবারিক আদালতের মামলাগুলো বাধ্যতামূলক সালিসি প্রক্রিয়ায় সম্পাদনের পাশাপাশি অন্য মামলাও একই আদালতের মাধ্যমে নিষ্পত্তির প্রাথমিক চিন্তা করছে সরকার।

শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে বান্দরবান পৌরসভার হাফেজঘোনা এলাকায় জেলা জজ কোর্ট ভবন নির্মাণের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, পারিবারিক আদালতের মামলাগুলো বাধ্যতামূলক সালিসি প্রক্রিয়ায় ন্যাস্ত করার পাশাপাশি অন্য মামলাও নিষ্পত্তির কাজে ব্যবহার করা গেলে আদালতে মামলার চাপ অনেকটাই কমবে। এই বিষয়টি প্রাথমিকভাবে চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের উপ-সচিব মোহাম্মদ মেহেদী হাসান, বান্দরবান জেলা ও দায়রা জজ জামিউল হায়দার, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক, জিয়াবুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর