ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেফতার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ১০:৩৮ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাবো এলাকায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আজ শনিবার হাসান মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে কুড়িগ্রাম জেলাসদরের গতিয়াসন গ্রামের কফিল মিয়ার ছেলে। হাসান মিয়া রূপগঞ্জের আউখাবো গ্রামে ভাড়ায় বসবাস করে স্থানীয় গার্মেন্টসে চাকরি করেন। 

পুলিশ জানায়,  শনিবার সকালে মেয়েটি বাসা থেকে বের হয়ে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা দুপুরের দিকে মেয়েটিকে বাড়ির পাশের একটি নির্জন ঘর থেকে হাত ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে। ঘটনাস্থল থেকে বখাটে হাসান মিয়াকেও তারা আটক করে। পরে মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আটককৃত হাসান মিয়াকে রূপগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।  

এ ব্যাপারে মেয়ের বাবা আব্দুল করিম বাদী হয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে হাসান মিয়াকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।  রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর