নাটোর প্রতিনিধি
নাটোরের আদালতের মালখানা থেকে চুরি হওয়া ৬১ লাখ টাকা, ১৬ ভরি সোনা ও ১৯ কেজি রুপার মধ্যে কিছু মালামাল উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে মালখানার তালা ভেঙে চুরির ঘটনা ঘটে
নাটোর সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, শুক্রবার (১১ এপ্রিল) রাত থেকে শনিবার (১২ এপ্রিল) দুপুর পর্যন্ত সার্কিট হাউস এলাকার ড্রেন থেকে ২৪ লাখ টাকা ১০ ভরি সোনা ও ১৯ কেজি রুপা উদ্ধার হয়েছে। চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতের কোনো এসময় মালখানার তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। বিষয়টি শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে কোর্ট পুলিশের নজরে আসে। পরে সদর থানা পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে হেফাজতে নেয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে।
অপরদিকে এই ঘটনায় কোর্ট পুলিশের একজন উপপরির্দশক ও এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের একাধিক সূত্র। বরখাস্তের বিষয়টি জানতে চেয়ে পুলিশ সুপার আমজাদ হোসাইকে কল দিলে তিনি কোনো কথা না বলে ফোন কেটে দেন।
আকাশজমিন/আরআর