ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মিয়ানমারে ফের ভূমিকম্প


  • আপলোড সময় : সোমবার ০৫ মে, ২০২৫ সময় : ১:৫৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

গত ২৮ মার্চের শক্তিশালী ভূমিকম্পের পর মিয়ানমারে আবারও আঘাত হেনেছে মাঝারি ভূমিকম্প। রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে দেশটির মধ্যাঞ্চলের ছোট শহর মেইকতিলার কাছে ভূমিকম্পটি সংঘটিত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)

গত মাসে দশমিক মাত্রার বড় সেই ভূমিকম্পে দেশটির মান্দালয় প্রদেশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি তারা। এরমধ্যে দশমিক মাত্রার ভূমিকম্পে আবারও কেঁপে উঠেছে দেশটির বিভিন্ন অঞ্চল। তবে নতুন ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৮ মার্চের ভূমিকম্পে হাজার ৬৪৯ জন মারা গেছেন। আহত হয়েছেন হাজার ১৮ জন।

মিয়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববারের ভূমিকম্পটি মান্দালয় থেকে ৯৭ কিলোমিটার দূরের ওন্ডউইনে মাটির ২০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

ওন্ডউইনের বাসিন্দারা বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে অনেকে বাড়ি থেকে বের হয়ে যান। এই ভূমিকম্পে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাজধানী নেপিদো থেকে এক ব্যক্তি ফোনে এপিকে জানিয়েছেন, তারা সেখানে কোনো ধরনের কম্পন টের পাননি।

পাঁচ বছর ধরে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। এরমধ্যে আবার আঘাত হেনেছে ভূমিকম্প। যা সেখানকার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যা আরও খারাপ হতে পারে বলে সতর্কতা দিয়েছে জাতিসংঘ।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্প মিয়ানমারের খাদ্য উৎপাদনে ব্যাপক প্রভাব ফেলেছে।   এছাড়া সেখানে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করা হতে পারে। কারণ ভূমিকম্পের আক্রান্ত স্থানগুলোর প্রায় সব হাসপাতাল, ক্লিনিক ধ্বংস হয়ে গেছে। সূত্র: এএফপি

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর