ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঝুলে থাকা বৈদ্যুতিক লাইনে গলা আটকে কৃষকের মৃত্যু


  • আপলোড সময় : শুক্রবার ০২ মে, ২০২৫ সময় : ১:০২ এএম

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় ঘাস কাটতে গিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক লাইনে গলা আটকে গিয়ে আসাদুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের খর্পদোলা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত আসাদুল উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী এলাকার মৃত সামাদ আলীর ছেলে।জানা গেছে, রবিবার সকালে আসাদুল ইসলাম বাড়ির অদূরে ভারতীয় সীমান্ত ঘেষা খর্পদোলায় ঘাস কাটতে জান।

সেখানে পানি সেচের জন্য বৈদ্যুতিক মটরের সংযোগের বৈদ্যুতিক লাইনের বাশের খুটি ভেঙে ঝুলে থাকে। এর এক পর্যায়ে ওই ঝুলে থাকা তারে তার গলা জড়িয়ে যায়। আর তিনি সেখানেই পড়ে থাকেন। পরে দুপুরের দিকে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসে।

এ বিষয়ে গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আসাদুলের মৃত্যু হয়। হাতীবান্ধা থানার( ওসি) মাহমুদ উন ন্নবী  বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসছি৷ বিষয়টি নিয়ে এখনো কাজ করতেছি। কাজ শেষে বিস্তারিত জানাতে পারবো।


এ সম্পর্কিত আরো খবর