ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নানা আয়োজনে কালীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৮:৫০ এএম

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ পালন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা নেতৃত্বে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা ১৪৩২ নতুন বছর বরণ ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়।


এতে উপজেলার প্রতিটি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠন উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে আনন্দ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ উপজেলা পরিষদ এসে শেষ হয়। এরপর তুষভান্ডার হাই স্কুল মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  জাকিয়া সুলতানা, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি , প্রাণীসম্পদ কর্মকার্তা ফেরদৌসুর রহমান চন্দ্রপুর  ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিএনপির অন্যতম নেতা ফারহান উদ্দিন পাশা  কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম  সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর