ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নান্দাইলে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন


  • আপলোড সময় : বুধবার ৩০ এপ্রিল, ২০২৫ সময় : ১০:১৯ পিএম

নান্দাইল( ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে বর্ণিল ও ঝাঁকজমকপূর্ণ আয়োজনে বাঙ্গালির ঐতিহ্য পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে সকাল ৯টায় জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে বৈশাখী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসন ও সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে প্রশাসনের আয়োজিত বৈশাখী মঞ্চে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান ও একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় বৈশাখী ভোজ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান,বাঙ্গালির ঐতিহ্যবাহী লাঠিয়াবারি খেলা, কাবাডি, রশিটানা,হাড়ি ভাঙ্গা,তেলযুক্ত কলাগাছে আরোহন ও বিস্কুট দৌড় খেলাসহ নানাবিধ খেলা অনুষ্ঠিত হয়।

এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা শেষে নান্দাইল উপজেলা হাসপাতাল,  এতিমখানা এবং থানা হাজতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

উক্ত শোভাযাত্রায় নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা জামায়েতের আমির কাজী শামসুদ্দিন,নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম খান নাসিমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ,সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিল।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন,পহেলা বৈশাখ বাঙ্গালির ঐতিহ্য। এটা বাঙ্গালির মহা উৎসব। সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাধঁ মিলিয়ে সম্প্রীতির বন্ধনে সকলে আবদ্ধ হওয়া মানেই পহেলা বৈশাখ। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর