ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

কোটালীপাড়ায় মহাধুমধামে বর্ষবরণ উদযাপিত


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ১১:৪৯ এএম

হাসিবুর রহমান, (কোটালীপাড়া) গোপালগঞ্জ

“এসে হে বৈশাখ এসো এসো, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা” পুরাতন বছরকে বিদায় জানিয়ে ১৪৩২ বঙ্গাব্দের নুতন বছরকে স্বাগত জানাতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মহাধুমধামে বাঙ্গালীর চির চারিত ঐতিহ্য পহেলা বৈশাখ বাংলা নব-বর্ষবরণ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার সকাল ৭ টায় বছরের প্রথম সূর্যদয়কে বরণ করে নিতে প্রভাতী অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি। সকাল আটটায় এক বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমী চত্ত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক।

এ সময় অন্যদের মধ্যে- অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সদস্য সচিব অলিউর রহমান হাওলাদার, অধ্যক্ষ দিলিপ ভাবুক, সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা রকিবুল হাসান শুভ, প্রকৌশলী শফিউল আজম, সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, রোভার স্কাউট, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক , সাংস্কৃতিক সংগঠন ও নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর