ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নড়াইলে বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ৮:৪৬ পিএম

নড়াইল প্রতিনিধি

‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় বর্ষবরণ উদযাপন পর্ষদের আয়োজনে সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে প্রভাতী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচির শুভ সূচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদ লতিফ, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত

জেলা ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেল, এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, অতিরিক্ত

পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম, আনসার ও ভিডিপির জেলা অ্যাডজুট্যান্ট মো. নুরুল আবছার, জেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য সুলতান মাহমুদ, প্রভাষক শামীমূল ইসলাম টুলু প্রমুখ।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭টায় সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও এ দিনটিতে শোভাযাত্রা বের করা হয়। জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালিসহ গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা ও জারি গানের আয়োজন করা হয়।

এ ছাড়া জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর