ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মোবাইল কিনে না দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীর আত্নহত্যা


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ১২:০৪ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশের মোছা. তাকমিনা খাতুন (১৩) নামের এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী এন্ড্রয়েট মোবাইল ফোন সেট কিনে না দেওয়ায় পরিবারর লোকজনের উপর অ‌ভিমান ক‌রে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্বহত্যা করেছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান।

রবিবার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচ টার দিকে এ ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বিনোদ ভাটরা গ্রামে মো. তারিকুল ইসলামের বাড়ির শোবার ঘড়ে। মৃত তাকমিনা খাতুন বিনোদ ভাটরা গ্রামের মো. তারিকুল ইসলামের মেয়ে ও পাশ্ববর্তী নওগাঁ ফাজিল মাদ্রসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বিনোদ ভাটরা গ্রামের মো. তারিকুল ইসলামের মেয়ে মোছা. তাকমিনা খাতুন পাশ্ববর্তী নওগাঁ ফাজিল মাদ্রসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। বেশ কয়েকদিন যাবত মাদ্রসার অন্য বান্ধবীদের এন্ড্রয়েট মোবাইল ফোন দেখে সেও পরিবারের লোকজনের কাছে একটি এন্ড্রয়েট মোবাইল ফোন কিনে দেবার জন্য বারবার তাগাদা দিচ্ছিল। কিন্তু পরিবারটির আর্থিক অবস্থা ভাল না হওয়ায় ইচ্ছা থাক‌লেও তাকমিনা কে ফোন সেট কিনে দিতে পারছিলেন না পরিবারের সদস্যরা। এতে তার অভিমান হয়। বাড়ির লোকজন আত্নীয় বাড়িতে বেড়াতে গেলে অভিমান করে সে সকলের অজান্তে নিজ বাড়ির শোবার ঘড়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে। পরে প্রতিবেশিরা বিষয়টি টের পেয়ে তাড়াশ থানা পুলিশকে খবর দেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আর মরদেহের শরীরেও কোন আঘাতের চিহৃও নেই। তাই এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মূত্যু মামলা হবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর