ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ঈদউত্তর মিলন মেলা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১০:২২ এএম

জহুরুল হক বুলবুল

গাজীপুর বোর্ড বাজার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সবুজ আঙিনায় মক ভিলেজ। ১১ই এপ্রিল ২০২৫ তারিখ সকালে মুখরিত হয়ে ওঠে মক ভিলেজ চত্বর। প্রাক্তন রেসিডেন্সিয়াল মডেল স্কুল (বর্তমানে পাবনা ক্যাডেট কলেজ)-এর প্রাক্তন ছাত্র ও তাঁদের পরিবারের সদস্যদের পদচারনায়। দূরের অনেকেই আগের দিন রাত্রেই সপরিবারে এসে উঠেছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজে। 

সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে নাস্তা। যাঁরা আসছেন তাঁরা একজন আরেকজনকে বুকে জড়িয়ে ধরছেন। অনেক আবেগ আর ভালোবাসা, ভেতরে অন্যরকম উত্তেজনা। কিছুতেই সময়মতো অনুষ্ঠান শুরু করা যাচ্ছিল না। পরে অর্গানাইজিং কমিটির সদস্য সচিব কর্নেল রশিদুন্নবী সেন্টু ভাইয়ের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। একের পর এক স্মৃতিচারণ করেন সবাই। স্মৃতিচারণ করতে গিয়ে কণ্ঠ বাষ্পস্তবদ্ধ হয়ে যায়, ভিজে যায় চোখের পাতা। 

১২.৩০টায় জুম্মার নামাজের বিরতি। নামাজ পর দুপুরের খাবার হয় নানা পদের। বিকেলে শিশু ও ভাবিদের জন্য ছিল মজার মজার খেলা। সর্বশেষে খেলা ছিল ভাবিদের জন্য মিউজিক্যাল চেয়ার। র‌্যাফেল ড্র, পুরস্কার ও উপহার প্রদানের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

পুরস্কার তুলে দেন-বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি.-এর এমডি ও সিইও ড. মো. সফিকুর রহমান, বিগ্রেডিয়ার জেনারেল শহীদুল গনি, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. গোলাম রসুল, রিয়ার এডমিরাল আবুল কালাম আজাদ, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবি বিশ্বাস, রাজশাহী বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. অলিউল আলম প্রমুখ। এ আয়োজন সফল করার জন্য শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার পায় জহিরুল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি. এর এমডি ও সিইও-এর সৌজন্যে এ পুরস্কার ছিল জহিরুল দম্পতির জন্য ঢাকা-কক্সবাজার বিমানের টিকেট। 

জীবন আকাশের তেজদীপ্ত সূর্যটা যখন পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। তখনও যে সব সম্পর্ক শিথিল হয়ে যায়নি। প্রাক্তনীদের ঈদউত্তর আয়োজন তাই প্রমাণ করলো। প্রতিষ্ঠান থেকে চলে আসার ৪৫ বছর পর দেখা অনেকের সাথে। স্মৃতিশক্তি প্রতারণা করায় দীর্ঘদিন পর অনেক সহপাঠীর নাম মনে করতে পারছিলেন না অনেকই। কারো নাম মনে থাকলেও চেহারায় পারছিলেন না চিনতে। 

ঝাঁকড়া চুলের মাথা সময়ের ব্যবধানে হয়ে গেছে চুলহীন, মেঘের মতো কালো চুল হয়েছে সাদা, দাড়ি-গোঁফহীন কিশোরেরা পাকা দাড়িসহ পৌঁছে গেছেন পৌঢ়ে। তাই অনেককে না চিনতে পারায় লজ্জিত ও মনো কষ্ট পেয়েছেন অনেকে। এরপরও সম্পর্ক বদলায়নি এতটুকুও। কত গভীর আকর্ষণে বুকে জড়িয়ে ধরা। কত সুখ কত হাস্য কত বুক ভালোবাসা উপভোগ করা হলো। ফেরার সময় চোখের পাতা সবার ভেজা। মনে হলো আসার সময় হতে না হতে যাবার সময় হয়ে গেল। মনে হলে বুক ভরে অক্সিজেন নিলাম সবাই।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর