ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে আগুন


  • আপলোড সময় : শনিবার ০৩ মে, ২০২৫ সময় : ৭:৩৪ পিএম

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  গত মঙ্গলবার (১৫ এপ্রিল) গভীর রাতে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন মানবেন্দ্রের পরিবার। আগুনে তার একটি ঘর পুড়ে গেছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পয়লা বৈশাখে ঢাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর কারণে চিত্রশিল্পী মানবেন্দ্রের বাড়ি আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মানবেন্দ্র ঘোষের পরিবারের দাবি, মানবেন্দ্র শেখ হাসিনার মুখাকৃতি বানাননি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন। চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। জন্য শেখ হাসিনার মুখাকৃতি তৈরির ক্ষোভ থেকে পতিত আওয়ামী লীগের লোকজন এই ঘটনা ঘটাতে পারে। আগুনে ঘরের ভেতরে থাকা জিনিসপত্র পুড়ে গেছে। তবে নিরাপত্তা স্বার্থে পুলিশ সেখানে জন সাধারণের উপস্থিতি সীমিত করে রেখেছে। ঘটনার পরে ওই এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

বিষয়ে মানবেন্দ্র বলেন, ‘পহেলা বৈশাখে আমি শুধু বাঘের মোটিফ তৈরি করেছি। আজকে দুর্বৃত্তরা আমার বাড়িতে আগুন দিয়েছে। এখন আমি আমার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আগুনে একটি ঘরের সবকিছু পুড়ে গেছে। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, আগুনের খবর পাওয়ার পর পরই পুলিশ ফোর্সসহ আমি ঘটনাস্থলে এসেছি। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধানী।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর