ভৈরব প্রতিনিধি :
কিশোারগঞ্জের
ভৈরবে পাদুকা শিল্পের শ্রম ও পরিবেশগত মান বিষয়ক মাল্টি স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালা
অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী
অফিসার শবনম শারমিন।
ওশি
ফাউন্ডেশনের পরিচালক আলম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৃতি
ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, উপজেলা বিএনপি সভাপতি মো: রফিকুল
ইসলাম, সার্কান ইকোনমি প্রাইভেট সেক্টর এনভায়রনমেন্ট প্রোগ্রাম ম্যানেজার হুবার্ট ব্লম,
সবুজের
অভিযানের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম, বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজের
(বিলস) পরিচালক নাজমা ইয়াসমিন, ভৈরব পাদুকা মালিক সমিতির সভাপতি মো. আল আমিন প্রমূখ।
এছাড়াও
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক নুরুজ্জামান,
ভৈরব প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজ আমিন, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ
সম্পাদক মো: আলাল উদ্দিন, সাবেক কাউন্সিলর মাহিন সিদ্দিকী সহ বিভিন্ন রাজনৈতিক দলের
নেতৃবৃন্দ ও পাদুকা শিল্পের সাথে জড়িত লোকজন উপস্থিত ছিলেন।
ইউরোপিয়ান
ইউনিয়নের অর্থায়নে পরিচালিত 'বিল্ডিং এ সাসটেইনাবল লেদার সেক্টর ইন বাংলাদেশ' প্রকল্পের
আওতায় ও সলিডার সুইসের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ওই প্রকল্পটিতে যৌথভাবে কাজ করছে
ওশি ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্র,
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস্।
ওই
প্রকল্পের মূলউদ্দেশ্যে হলো ভৈরব পাদুকা শিল্পের পরিবেশ দূষণ এবং পাদুকা কারখানায় ব্যবহৃত
ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও উৎপন্ন বর্জ্যের দ্বারা মানুষের স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব
তুলে ধরার পাশাপাশি শিশুশ্রম নিরসন, নারীর প্রতি বৈষম্য নিরোধ, শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন,
শ্রম অধিকার নিশ্চিত ও এই শিল্পের টেকশই উন্নয়নে সরকার, মালিক ও শ্রমিক পক্ষের ভূমিকা
ও করনীয় বিষয়ে জন সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি
শ্রম বান্ধব, পরিবেশ সম্মত টেকসই চামড়াশিল্প খাত তৈরি করার উপায়গুলো খুঁজে বের করতে
কার্যকর পদক্ষেপ নেয়া এবং পাদুকা শিল্পের শ্রম
ও পরিবেশগত মান উন্নয়নে ভুমিকা পালনে সহযোগিতা করা।
আকাশজমিন/আরআর/
এম.আর রুবেল