পটুয়াখালী প্রতিনিধি
২০২৪
সালে বিলুপ্ত গণতন্ত্র উদ্ধারে রাস্তায় নামে সাধারণ ছাত্র জনতা। এরই ধারাবাহিকতায়
গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ হয় অসংখ্য ছাত্র-জনতা।
এসকল শহিদদের আত্মত্যাগ স্মরণে তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে পটুয়াখালী
জেলা পরিষদের উদ্যোগে চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকালে সাড়ে ১০ টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ১৫ জন শহিদ পরিবারের মাঝে ২ লাখ টাকার করে মোট ৩০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
জেলা
পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক
আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
এসময়
আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো: আরিফ হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা
রুবাইয়াৎ জাহান, জেলা প্রশাসনের কর্মকর্তা মো: নজরুল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তি
ও গণমাধ্যমকর্মীরা।
প্রধান
অতিথি জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন তাঁর বক্তব্যে
বলেন, “শহিদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক অভিযাত্রার পাথে। তাঁদের
পরিবারদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।”
সরকারের বিভিন্ন অর্গান শহীদদের পরিবারের উন্নয়নে কাজ করেছে। এ অভ্যূত্থানে নিহত সকল
শহীদদের স্মৃতি ধরে রাখতে কবরগুলো পাকা করে রাখার প্রকল্প পাস হয়েছে, অল্প কিছু দিনের
মধ্যেই কাজ শুরু হবে।
আকাশজমিন/আরআর