ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় প্রায় ২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ১১:২৩ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা প্রায় দুই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। বুধবার (১৬ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, কুশখালী, কালিয়ানী, তলুইগাছা ও কাকডাঙ্গা বিওপির সীমান্ত এলাকা থেকে  এসব ভারতীয় মালামাল আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির সদস্যরা ৩৯ হাজার ৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বাসমতি চাল ও  ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং  কুশখালী বিওপির সদস্যরা  ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কালিয়ানী বিওপির সদস্যরা ৩০ হাজার টাকা মূল্যের শাড়ী, তলুইগাছা বিওপির সদস্যরা ৮ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় বাইসাইকেলের যন্ত্রাংশ, কাকডাঙ্গা বিওপির সদস্যরা ৫৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। বিজিবি সদস্যরা মোট ১ লাখ ৫৯ হাজার ১৫০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

 বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। জব্দকৃত এসব ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর