উত্তরাঞ্চল প্রতিনিধি : / : 139
উত্তরাঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর
গোদাগাড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে তিন
সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান চালায়।
গোদাগাড়ীতে
অভিযান চালানো এনফোর্সমেন্ট টিমে আমির হোসাইন ছাড়াও আরেক সহকারী পরিচালক তানভীর আহমেদ
সিদ্দীক ও উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান ছিলেন।
সংশ্লিষ্ট
সূত্র জানায়, জেলার গোদাগাড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দীর্ঘদিন ধরেই দলিল সম্পাদন
হওয়ার পরে রীতিমতো চেয়ার-টেবিল পেতে এক কর্মচারী প্রকাশ্যেই টাকা আদায় করে থাকেন। সাব-রেজিস্ট্রার
সাদেকুল ইসলাম টাকা ছাড়া একটি দলিলেও সই করেন না বলে অভিযোগ রয়েছে।
দুদকের
ওই দল এ দিন অফিসে সাব-রেজিস্ট্রার সাদেকুল ইসলামকে পায়নি। অফিসে ছিলেন অফিস সহকারী
লাইলুন নাহার। তার কাছ থেকেই নানা তথ্য নেন দুদক কর্মকর্তারা। এ দিন দলিলের সার্টিফায়েড
কপি সরবরাহ করতে সেবা প্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের চিত্র দেখতে পেয়েছেন
দুদক কর্মকর্তারা।
দুদকের
সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, দলিল সম্পাদনে অতিরিক্ত
ফি আদায়ের অভিযোগ তারা পেয়েছেন। এ জন্য গত তিন দিনে সম্পাদন করা সব দলিলের কপি চাওয়া
হয়েছে। তারা সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলে সবকিছু জানবেন। এরপর এ সংক্রান্ত একটি প্রতিবেদন
পাঠানো হবে দুদকের প্রধান কার্যালয়ে।
আকাশজমিন/আরআর